<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:৩৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান


খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ কর্মরত জেলা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে আ. ছালাম খান বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনা দায়িত্ব পালন করেছেন।

জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত, যেটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের সহায়তায় কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে।



শেয়ার করুন