<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:৫৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স


সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। 

শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। অন্যদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী বলেন, আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। 



শেয়ার করুন