<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:৫৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৪
কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন


 

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন।  যদি কেউ কিংস পার্টি করতে চায়, তবে সেটি মানুষ গ্রহণ করবে কি, করবে না এই স্বাধীনতা জনগণের হাতে ছেড়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন রুমিন।  

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা এ অভিমত ব্যক্ত করেন।

ব্যারিস্টার রুমিন বলেন, বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায়, সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে। মানুষ এখন নতুন ভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে। কোনো বিশেষ দলের লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি ছত্র-ছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয়, সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি সাধারণ মানুষই নির্ধারণ করবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন