<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেব : পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেব : পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটি হতে হবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

তৌহিদ হোসেন আরও বলেন, আমরা সব দেশের সঙ্গেই সু-সম্পর্ক চাই- সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।



শেয়ার করুন