<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:৪৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বাজারে কমতে শুরু করেছে শাক- সবজির দাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
বাজারে কমতে শুরু করেছে শাক- সবজির দাম ছবি : সংগৃহীত


শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে, যার ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বিশেষ করে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাজারগুলোতে দেখা যাচ্ছে এমন একটি পরিস্থিতি।

গত সপ্তাহের তুলনায় বর্তমানে সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন স্থানীয় খুচরা বিক্রেতারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি, মূলা ২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৪০-৫০ টাকা। বেগুন ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, গাজর ৬০-৭০ টাকা, প্রতি পিস লাউ ৩০ টাকা, ফুল কপি ৩০-৪০ টাকা, পাতা কপি ২৫-৩৫ টাকা, টমেটো ৭০ টাকা, পটল ৬০-৭০ টাকা।

এছাড়া, নতুন আলু ৬০-৭৫ টাকা এবং পুরানো আলু ৭০ টাকা কেজি, সিম প্রকারভেদে ৫০-৭০ টাকা, দেশী পেঁয়াজ ৯০ টাকা, আমদানি পেঁয়াজ ৮০ টাকা, রোশন ২৩০-২৪০ টাকা এবং আধা রোশন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জলঢাকা পৌর বাজারের সবজি বিক্রেতা মো. আজিজুল ইসলাম জানান, শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তারা কম দামে বিক্রি করতে পারছেন। তিনি আরও বলেন, "সবজির উৎপাদন আরও বাড়লে দাম আরও কমে যাবে।"

জলঢাকা পৌর বাজারে বাজার করতে আসা বগুলাগাড়ী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জিয়াউর রহমান বলেন, "গত কয়েকদিন আগেও বাজারে ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না, কিন্তু এখন দাম কমায় বাজার করে অনেকটা স্বস্তি পাওয়া যাচ্ছে।"

 

এদিকে, স্থানীয় খুচরা সবজি বিক্রেতারা জানান, যদি সরবরাহ আরও বাড়ে, তবে সবজির দাম আরো কমে যেতে পারে।

 



শেয়ার করুন