<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৩২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়ে সফল উড্ডয়ন ইরানের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়ে সফল উড্ডয়ন ইরানের ছবি : সংগৃহীত


সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর কিছুটা চাপে পড়েছে ইরান। তবে এর মধ্যেই আকাশযুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগোল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট উড্ডয়ন সম্পন্ন করেছে তেহরান। তবে বিশেষজ্ঞরা এটাকে ত্রুটিযক্ত বলছেন।

সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের-৩১৩-এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার্দ জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের-৩১৩ যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের-৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।

এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার্দ। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শিগগিরই উন্মোচন করা হবে।

যদিও ইরানের তৈরি কাহের ৩১৩-এর নকশাকে ত্রুটিপূর্ণ ও ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধবিমানের নকশার মধ্যে পড়ে না বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র।

 

 



শেয়ার করুন