<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:২২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৫
শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল


সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। ৩ ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচ জিতে র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান। সবমিলে এখন অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।

শ্রীলংকা সিরিজে তিন ম্যাচেই দাপট ছিল পাকিস্তানের। প্রথম ওয়ানডেতে সালমান আলি আগার সেঞ্চুরিতে ৩০০ রানের পুঁজি পায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে বাবরের সেঞ্চুরিতে ২৮৯ রানের লক্ষ্য সহজে তাড়া করে পাকিস্তান। শেষ ওয়ানডেতে বাবর ও রিজওয়ানের ফিফটিতে জয় পায় তারা।

সবশেষ হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১০৫। তবে অবস্থানের পরিবর্তন হয়নি তাদের। এখনো চার নম্বরে রয়েছে পাকিস্তান।

শীর্ষে থাকা ভারতের রেটিং ১২২। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১২ এবং তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৯। চারে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১০৫। পাঁচে থাকা শ্রীলংকার রেটিং পয়েন্ট ১০০। ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা, সাত নম্বরে আফগানিস্তান ও আট নম্বরে আছে ইংল্যান্ড। নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ।



শেয়ার করুন