<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:১৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৪
সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ৯ বছর বয়সী ছেলে।

এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ ছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়

এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।





শেয়ার করুন