<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা দুই ফেরি, চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা দুই ফেরি, চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মাঝ নদীতে আটকা রয়েছে দুই ফেরি। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।ছবি : সংগৃহীত


 বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, রাত সাড়ে ১১টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে কাজিরহাট ঘাট থেকে কিষাণী ও আরিচা থেকে ছেড়ে আসা অন্য আরেকটিসহ দুটি ফেরি মধ্য নদীতে নোঙর করে রাখা হয়। এরপর থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়ালি পার হবে।

 

পাবনায় গত চারদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। একই সঙ্গে রাতে ও ভোরে বাড়ছে কুয়াশার ঘনঘটা। এ কুয়াশা নদীতে আরও বেশি হওয়ায় রুট অস্পষ্ট হচ্ছে। ফলে মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এ কারণে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 



শেয়ার করুন