<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১২:১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’


বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। মা হওয়ার পর এ শর্ত রেখেছেন তিনি। এরপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। কটাক্ষও শুনতে হয়েছে অনেক। আবার তাকে সমর্থনও করেছেন অনেকে। এই বিতর্কে এবার ঘি ঢাললেন ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধর।

‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেতা রণবীর সিং। এমন ভয়ানক রূপে এর আগে তাকে কখনো দেখেননি দর্শকরা। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম। সেই দাবি করেছেন এ সিনেমার পরিচালক আদিত্য ধর।

ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পরিচালক বলেন, অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই টানা দেড় বছর ধরে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা করে কাজ করেছেন। কিন্তু এরপরও কেউ একবারও এ নিয়ে কোনো অভিযোগ তোলেননি।

আদিত্য ধর যখন এ মন্তব্য করছিলেন, ঠিক তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার স্বামী রণবীর সিং। তাই নতুন করে এ বিতর্ক ঘনীভূত হয়েছে। রণবীর ও সিনেমার সবার প্রশংসা করতেই এ মন্তব্য করেছিলেন পরিটালক।

কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি— দীপিকাকে খোঁচা দিতেই এ মন্তব্য করেছেন আদিত্য ধর।

 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর থেকে কন্যা দুয়াকে সময় দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাই শর্ত রেখেছিলেন— আট ঘণ্টার বেশি কাজ করবেন না অভিনেত্রী। এই শর্তের কারণে দক্ষিণী সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছন তিনি। এমনকি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়েল থেকেও নাকি একই কারণে বাদ পড়েছেন তিনি। এ মুহূর্তে দীপিকা ব্যস্ত রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘কিং’ নিয়ে।



শেয়ার করুন