<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৪
শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে ছবি : সংগৃহীত


 

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দেখা গেছে ঘন কুয়াশা। গত তিন দিন ধরে জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান।

তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।  

স্থানীয় সবজি চাষি আমজাদ আলী জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

ভ্যানচালক সায়েদ আলী ও আমির আলী জানান, রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা। আগের থেকে ঠান্ডা বেড়েছে অনেকটাই। ভোরে ভ্যান নিয়ে বের হলে খুব ঠান্ডা লাগে। পৌষ মাস না আসতেই কনকনে শীত লাগছে।

কয়েকজন গৃহিণী জানান, শীত মৌসুমের দিন যত গড়াচ্ছে ঠান্ডা তত বাড়ছে। বাইরে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখনই এতো ঠান্ডা, সামনে তো আরো খারাপ হবে। 

 

 

 



শেয়ার করুন