<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৩৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গভীর রাতে সেনা অভিযান জেনেভা ক্যাম্পে , বিপুল পরিমাণ বিস্ফোরক-মাদকসহ অন্যান্য সামগ্রী উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
গভীর রাতে সেনা অভিযান জেনেভা ক্যাম্পে , বিপুল পরিমাণ বিস্ফোরক-মাদকসহ অন্যান্য সামগ্রী উদ্ধার


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গতকাল বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়েছেন সেনাসদস্যরা। এই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও মাদকদ্রব্য উদ্ধার হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে জানা যায়, জেনেভা ক্যাম্পের বাসায় ককটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শীর্ষ মাদক কারবারি-অস্ত্রধারী বুনিয়া সোহেল। এই তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর চারটি দল অভিযান শুরু করে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান। দিবাগত রাত আড়াইটা পর্যন্ত অভিযান চলে। অভিযানে ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল, চার ধরনের স্প্লিন্টার, ৪০০ গ্রাম গানপাউডার, সামুরাই ধরনের ৪টি তলোয়ার, ৪৯০টি ইয়াবাবড়ি, ২ হাজার ৮০ প্যাকেট হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়।

উদ্ধার করা মাদক, বিস্ফোরক ও নগদ অর্থ মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী সূত্র জানায়। সোহেলকে গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়।

এ ব্যাপারে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার হয়েছে, সেগুলো দিয়ে হয়তো ঢাকা শহরে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিল। আসামিদের ধরতে তাঁরা অভিযান অব্যাহত রাখবেন।



শেয়ার করুন