<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:১৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে। স্বচ্ছ ও নির্ভুলভাবে এই কাজ সম্পন্ন করতে ভোটার এলাকা স্থানান্তর (মাইগ্রেশন) এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন ভোটার নিবন্ধন ও সংশোধনের আবেদন গ্রহণসহ অন্যান্য কাজ চলমান। সংশোধনের আবেদন গ্রহণ করা হলেও এখন এর ফলাফল প্রদান করা হবে না।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর জানান, নির্বাচন সামনে থাকায় এখন ভোটার তালিকা হালনাগাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই স্বচ্ছ ও নির্ভুলভাবে এই কাজ সম্পন্ন করতে ভোটার এলাকা স্থানান্তর (মাইগ্রেশন) এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

হুমায়ুন কবীর আরও বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা সংশোধনের যেসব আবেদন পাব, সেগুলো নিয়ম অনুযায়ী প্রসেস করব। শুধু এখন ফলাফল দেওয়া হবে না। ভোটার তালিকার কাজ শেষ হলে তখন আমরা সব ফলাফল একসঙ্গে প্রকাশ করব। আজ বিকেল চারটার আগে যেগুলোর ফল প্রস্তুত হয়েছে, সেগুলো আবেদনকারীরা পেয়ে যাবেন।’

হুমায়ুন কবীর বলেন, ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে হবে। কারণ, নির্বাচনকেন্দ্রিক তালিকায় কোনো ব্যক্তি যেন দুই জায়গায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত না হন, সেটা নিশ্চিত করতে হবে। সে জন্য এই পর্যায়ে মাইগ্রেশন অনুমোদন দেওয়া হবে না। আগে থেকেই আবেদন করার সময়সীমা নির্ধারিত ছিল, এখন সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় নতুন কোনো মাইগ্রেশন কার্যক্রম গ্রহণ করা হবে না।

ভোটার তালিকা কবে চূড়ান্ত হবে, সে বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ সময় হুমায়ুন কবীর স্পষ্ট করে বলেন, ভোটার ঠিকানা পরিবর্তন বা মাইগ্রেশন কোনোভাবেই এখন অনুমতি দেওয়া হবে না। কমিশনের নির্দেশনা অনুসারে মাইগ্রেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নতুন ভোটার নিবন্ধন, এনআইডি করার আবেদন, জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলবে।

এর আগে ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

ইসি জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদেরকেই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।



শেয়ার করুন