<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:৫৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গৌরনদীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
গৌরনদীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম


বরিশালের গৌরনদীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সৈকত খান (২৬) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সৈকত খান অভিযোগ করে বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে কুতুবপুর হাইস্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। ওই টুর্নামেন্ট সম্পর্কে বদরপুর গ্রামের আমিনুল ইসলাম, শুভ ফকিরকে কেন জানানো হয়নি- এ নিয়ে রোববার (২৩ নভেম্বর) রাতে তারা বিরোধ সৃষ্টি করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন