<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:৫০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের লাশ উত্তোলন
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের লাশ উত্তোলন


গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাস্তা পার হওয়ার সময় ঢাকার নারায়ণগঞ্জে গুলিতে নিহত হন লক্ষ্মীপুরের রায়পুরে ঝাউডুগি গ্রামের দিনমজুর ফয়েজ আহাম্মদ। ওই সময় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় নিহত ফয়েজের লাশ উত্তোলন করা হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ও রায়পুরের সহকারি কমিশনারের (ভূমি) উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

‎‎নিহত ফয়েজ রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির ঝাউডুগী গ্রামের দিনমজুর মো. আলাউদ্দিনের বড় ছেলে। ওই সময় আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এই মামলায় নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার জানান।

‎এ সময় উপস্থিত থাকা রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।আদালতের নির্দেশ মোতাবেক ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎‎লাশ উত্তোলন কার্যক্রমের সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিহত ফয়েজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাস্তা পারাপারের সময় গুলিতে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

‎‎নিহতের ফয়েজের স্বজনরা বলেন, আমরা ফয়েজ হত্যার বিচার চাই।যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।আল্লাহ ফয়েজকে জান্নাতবাসী করুক ।



শেয়ার করুন