<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:৪৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩


দস্যুতাসহ একাধিক অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত বিচার আইনের মামলায় তিনজন ও দস্যুতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধ্যাদেশ আইনে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হোসেন জনি ওরফে রক্তচোষা জনি (৩০), রাব্বি ওরফে সিয়াম (১৯), আব্বাস ওরফে রাজীব (২০), আবির ওরফে পিচ্চি আবির (২৫), আরিফ (৩০), উজ্জ্বল (৩০), শাকিল (২৬), জাবেদ (৫০), মাতিম হায়দার হিমেল (৩৫), আরমান ওরফে পাগলা আরমান (৪৪), সুমন চন্দ্র পাল (৩৮), আরিফ (২৫) ও আকাশ (২৫)।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সামুরাই, একটি চাপাতি, একটি মুঠোফোন, একটি ফিচার ফোন ও ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।



শেয়ার করুন