<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৬:১৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ফরিদপুরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
ফরিদপুরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে নারীর লাশ উদ্ধার


ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল নয়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে যে কোনো গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



শেয়ার করুন