<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৪৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সাতসকালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
সাতসকালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী একটি অজ্ঞাতনাম পরিবহণ ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি পরিবহণের নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত পরিবহণের বিষয়ে কোনো  তথ্য  পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



শেয়ার করুন