<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৩৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


তফসিল ঘোষণার আগে মাঠ ছাড়বেন না ব্যারিস্টার মামুন
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
তফসিল ঘোষণার আগে মাঠ ছাড়বেন না ব্যারিস্টার মামুন


কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে। সে কারণে তিনি মাঠ ছাড়ছেন না; বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা জানান।

ব্যারিস্টার মামুন বলেন, মনোনয়ন ঘোষণার সময় মহাসচিব স্পষ্ট বলেছেন—এটা চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে। তাই আমরা মাঠে আছি, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির ভোটব্যাংক শক্তিশালী করতে কাজ করছি।

তিনি অভিযোগ করেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে কুমিল্লা জেলা সর্বক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। অথচ কুমিল্লা একটি সম্ভাবনাময় এলাকা, যেখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠতে পারে।

তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশ, সব সময়ই কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের কারণে এ জেলার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে রুদ্ধ করা হয়েছে। 

ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশবাসী আশার আলো দেখতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। 

সৎ, শিক্ষিত ও মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মামুন বলেন, আগামী বাংলাদেশ হবে সুশিক্ষিত ও সচেতন প্রজন্মের বাংলাদেশ। সে জন্য নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জি.এস মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, ফারুক আহামেদ, এরশাদুল ইসলাম, মো. আলী, গাজী মো. ইসরাফিল, দক্ষিণ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ময়নামতি ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া এবং বাকশীমূল ইউনিয়ন ছাত্রদল নেতা এরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



শেয়ার করুন