<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সুখবর দিলেন সোনম কাপুর
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
সুখবর দিলেন সোনম কাপুর


বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে, অভিনেত্রীর গায়ে লং কোট, সঙ্গে স্কার্ট—আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— ‘মা’।

সোনম কাপুর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নেন স্বামী আনন্দ আহুজা। তিনি মজার ছলে মন্তব্য করেছেন— ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা।

ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নেটিজেনদের অনেকেই বলেছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।

উল্লেখ্য, বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিষেক হয় সোনম কাপুরের। তার বিপরীতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর। এরপর অভিনয় করেন একাধিক সিনেমায়। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় সোনম কাপুরকে। 

বর্তমানে স্বামী ও সন্তান কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন এ তারকা দম্পতি।

এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদযাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরই তিনি খবরটি জানান। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।



শেয়ার করুন