<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি ‘জাতীয় স্বার্থের পরিপন্থি’ মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি ‘জাতীয় স্বার্থের পরিপন্থি’ মন্তব্য


চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল চুক্তি ‘জাতীয় স্বার্থের পরিপন্থি’ মন্তব্য করে এটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিদেশি কোম্পানির হাতে দেশের কোনো বন্দর তুলে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে দলটি।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত ‘চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ-টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য সিকদার হারুন মাহমুদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্পমেয়াদে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করল? অন্তর্বর্তী সরকার কদিন পর দায়িত্বে থাকবে না, তখন এই চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে এর জবাবদিহি করবে কে? এগুলো টেন্ডারের মাধ্যমে হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না। প্রয়োজন হলে এরকম সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার নেবে।

 

তারা বলেন, বর্তমান সরকারের এমন সিদ্ধান্তে দেশবাসীর মাঝে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই সরকারের মেয়াদ আর সর্বোচ্চ তিন মাস। কোনো এজেন্ডা বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। খুব গোপনীয়তার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তির প্রতিটা বিষয় মানুষের জানার অধিকার আছে। অতি গোপনীয়তা অবলম্বন করে দুই কোম্পানির কাছে সমুদ্র বন্দরকে তুলে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ লাইফ লাইন, এই টার্মিনালের সঙ্গে অর্থনীতি জড়িত। অবিলম্বে এই চুক্তি বাতিল করার আহ্বান জানান তারা।



শেয়ার করুন