<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার.
রিফাত হোসেন মেশকাতঃ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ  শয়নকক্ষ থেকে  যুবকের মরদেহ উদ্ধার.


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে বিষ্ণু মালী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু মালী বাবলু মালীর ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিষ্ণুর বাবা বাবলু মালী মাঠে কাজে বের হয়ে যান। কিছুক্ষণ পর তার মা তুলশী মালী স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় বিষ্ণু শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে তুলশী মালী বাড়িতে ফিরে এসে ছেলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।


খবর পেয়ে আক্কেলপুর থানার এসআই রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বাড়ির আঙিনায় রাখা অবস্থায় দেখতে পান। তিনি জানান, নিহতের মা তুলশী মালী জানিয়েছেন—দড়ি ছিঁড়ে মরদেহটি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, বিষ্ণু মানসিক রোগে ভুগছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে।


 আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



শেয়ার করুন