<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আমার বয়স বেশি না, তবু কেন এমন হয়: সাদিয়া আয়মান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
আমার বয়স বেশি না, তবু কেন এমন হয়: সাদিয়া আয়মান


ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতায় প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাদিয়া আয়মান লিখেছেন—আমার বয়স বেশি না, তবু এমন কেন হয়?

অভিনেত্রী বলেন, আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি ও ভিডিও জমে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করব করব করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।

তিনি বলেন, একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়। ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা— এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবু এমন কেন হয়? আচ্ছা, এমনটি কি আপনাদের সঙ্গে হয়?

সাদিয়া আয়মান বলেন, ওহ! পোস্টের সঙ্গে আবার রিলেটেবল ক্যাপশনের কথাও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গেছি।

সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— হ্যাঁ, আমার সঙ্গে ঘটে, কোন গান রাখব ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়। আরেক নেটিজেন লিখেছেন—পরিস্থিতি সবসময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।

 



শেয়ার করুন