<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সতর্কবার্তা দিল ব্রিটিশ হাইক‌মিশন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
সতর্কবার্তা দিল ব্রিটিশ হাইক‌মিশন


যুক্তরাজ্যের ভিসা প্রার্থীদের গুরুত্বপূর্ণ সতর্কতা জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা ভুয়া ট্রাভেল এজেন্টদের প্রতারণা সম্পর্কে সাবধান থাকার আহ্বান জানায়।

হাইকমিশন জানায়, কোনো এজেন্ট যদি সাধারণ ফি–র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করে বা নিশ্চিতভাবে ভিসা পাওয়ার আশ্বাস দেয়, তবে সেটি প্রতারণা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত ফি দাবি করে কিংবা ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়—এমন কোনো প্রতিষ্ঠানের সেবা গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা বা জালিয়াতির ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার হাইকমিশন অন্য এক সতর্কবার্তায় উল্লেখ করেছিল, যুক্তরাজ্যের ভিসার আবেদন প্রক্রিয়ায় জাল বা ভুয়া নথি জমা দিলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই সবসময় বৈধ ও সত্য নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং এতে কোনো ঝুঁকি না নিতে বলা হয়।



শেয়ার করুন