<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৫৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আসছেন শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
আসছেন শোয়েব আখতার


ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্ট দিয়েই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। 

গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। এবার তারা বেছে নিলো আরেক বড় তারকাকে।

শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার আগ্রহের কথা বলেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায়। তিনি নিয়মিত ক্রিকেট টক শোতে দেখা যান। সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন। তার ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট ও বিশ্বের নানা দেশের ক্রিকেট নিয়ে মত দেন। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেটে থাকতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। নতুনদের সাহায্য করতে চাই।’

আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে। দলে আছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান। নতুন মেন্টর শোয়েব আখতারের অভিজ্ঞতা এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।



শেয়ার করুন