<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:৩৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ


রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক, পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা। 

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্পেশাল এভোকোট স্টিভ উইটকফ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায়।

২৮ পয়েন্টের রোডম্যাপ

খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় ২৮টি ধারা আছে, যা ইউক্রেনে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে। এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্রের রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে।

যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা। বিশ্লেষকরা মনে করছেন, কোনো চুক্তিই জিওপলিটিকাল পরিস্থিতি পুনঃরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া ও যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে।



শেয়ার করুন