<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বন্যহাতির মৃত্যু
সিরাজুল কবির বুলবুল, উখিয়া, কক্সবাজার
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৫
উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বন্যহাতির মৃত্যু


গত সোমবার দিবাগত-রাত  উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি বিলে ফসলি জমির পাশে কারেন্টে শক খেয়ে একটি প্রাপ্তবয়স্ক বন্যহাতি মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে। ভোর বেলা এলাকার স্থানীয় বাসিন্দারা হাতিটিকে বিলের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন,এলাকাবাসী বনবিভাগের লোকজনকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে হাজির হন উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ও দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি এই বিষয়ে বিট কর্মকর্তা জানান কারেন্ট জালে শক খেয়ে এই বিশালদেহের হাতিটির মর্মান্তিক মৃত্যু হয় যেটি কোন মতে কাম্যনয়।

স্থানীয় মেম্বার এবং রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছৈয়দ হামজা হাতির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। বিট কর্মকর্তা জানান ময়নাতদন্তের শেষে পরবর্তী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বাদী নেতৃবৃন্দ জানান এই ভাবে নিষ্ঠুরতম প্রক্রিয়ায় বন্যহাতি হত্যা আইনত দন্ডনীয় অপরাধ। অনতি বিলম্বে

দুষ্কৃতকারীকে সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এলাকাবাসী আরো জানান ফসলীজমি নষ্ট হয় প্রতিবছর হাতির আক্রমণে এর থেকে  রক্ষা পাওয়ার উপায় খুঁজতে হবে বন্যপ্রাণী হাতির এই ধরনের অস্বাভাবিক মৃত্যু আমরা আশা করিনা।



শেয়ার করুন