<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:১৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


তৃতীয় বিয়েও টিকল না
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৫
তৃতীয় বিয়েও টিকল না


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের তৃতীয় বিয়েও টিকল না। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।  

সোমবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি।

মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা।  

২০০৫ সালে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন মীরা। ৫ বছর সংসার করার পর ২০১০ সালে আলাদা হয়ে যান এই অভিনেত্রী।

২০১২ সালে জনের সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন মীরা। এ সংসারে তাদের আরিহা নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে এ সংসার ভেঙে যায়।

এরপর দীর্ঘ দিন একা থাকার পর বিপিনের সঙ্গে ঘর বেঁধেছিলেন।  

২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা। 



শেয়ার করুন