<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৫
টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১২৪ রানের মামুলি স্কোর তাড়ায় ৯৩ রানে অলআউট হয়ে হেরে যায় ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের পরাজয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। 

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত ১২৪ রান তাড়ায় স্রেফ ৯৩ রানে অলআউট হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেন, ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য দুঃখ হয়। শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। গত কয়েক বছর ধরে যে ধরনের পিচ বানানো হচ্ছে। আমি সবই দেখছি। কিন্তু এই নিয়ে কেউ কোনও কথা বলে না। কারণ দল জিতছে। কেউ উইকেট নিচ্ছে। কেউ সেই উইকেটগুলো নিয়ে মহান হচ্ছে। তাই সবাই ভাবে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তবে এটা এখন থেকে শুরু হয়নি।

ভাজ্জি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে এমনটি চলছে। আমার মতে, এটা ক্রিকেট খেলার ভুল ধরন। এইভাবে এগোনো যাবে না। হয়তো দল জিতছে, কিন্তু তাতে কোনও লাভ নেই। এইভাবে ক্রিকেটার হিসেবে উন্নতি করা সম্ভব নয়। তাই আমার মনে হয়, এবার এটা নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে। এমন পিচে নিজেদের ব্যাটাররাই জানে না কিভাবে রান করতে হবে। কিন্তু দেখানো হচ্ছে, তাঁরা জানে। সবাই যদি পিচের জন্য আউট হয়, তাহলে যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

ইডেন টেস্ট তিন দিনে শেষ হওয়ায় পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলেন, এটা কোনওভাবেই খেলতে না পারার পিচ নয়। আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনটাই তৈরি হয়েছে। কিউরেটর সুজন মুখার্জি অত্যন্ত সহযোগিতা করেছেন। যারা মানসিকভাবে শক্ত থেকে ডিফেন্স ভাল করেছে, তারাই রান করেছে। এই উইকেট আপনাকে পরীক্ষা করায়, মানসিকভাবে কতটা শক্ত, সেটাই বড় ব্যাপার।

গম্ভীর আরও বলেন, এই পিচে তেমন কোনও জুজু ছিল না। অক্ষর, তেম্বা, ওয়াশিংটন তিনজনই রান করেছে। যদি কেউ এটাকে টার্নিং ট্র্যাক বলে, মনে রাখবেন অধিকাংশ উইকেটই নিয়েছে সিমাররা।

আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।



শেয়ার করুন