<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:৪৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে  শ্রীলংকা


পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা ক্রিকেট দল। সফরে গিয়ে টানা দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে লংকানরা।

আজ রোববার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৫ রান স্কোর বোর্ডে যোগ করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। তিনি হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন। 

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করে ফেরেন। ৯ বলে মাত্র ১০ রানে ফেরেন কামিন্দু মেন্ডিস। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সাদিরা সামারাবিক্রমা ও জেনিথ লিয়ানাগে।



শেয়ার করুন