<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:১৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


অলআউট হয়ে হারল ভারত
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
অলআউট হয়ে হারল ভারত


শঙ্কাটা মধ্যাহ্ন বিরতির আগেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। ১০ রানে ২ উইকেট হারিয়ে ভারত প্রমাদ গুণছিল গেল বছর নিউজিল্যান্ড সিরিজের পুনরাবৃত্তির। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাই করল। ভারতকে তাদেরই বিষে নীল করল রীতিমতো। সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিনের ফাঁদে পড়ে ৯৩ রানে অলআউট হলো ভারত। আর তাতে মোটে ১২৩ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানের ‘বিশাল’ ব্যবধানে।

অধিনায়ক শুবমান গিল আগেই ছিটকে গিয়েছিলেন ম্যাচ থেকে। ঘাড়ের ব্যথায় তিনি এখন আছেন হাসপাতালে। তাকে ছাড়াই ১২৪ রান তাড়া করতে নেমেছিল ভারত। তবে শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ফিরে গিয়েছিলেন দলীয় ২ রানে। মার্কো ইয়ানসেনের বাড়তি গতিতে পরাস্ত হন যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল। 

পরের কাজটা সেরেছেন স্পিনাররা। সাইমন হারমার নিয়েছেন ৪ উইকেট, দুটো উইকেট গেছে কেশভ মহারাজের দখলে, আর একটা উইকেট নিয়েছেন এইডেন মার্করাম। 

স্পিন উৎসবের শুরুটা হয়েছে ধ্রুব জুরেলের বিদায় দিয়ে। হারমারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন তিনি। ঋষভ পান্ত ফিরতি ক্যাচ দেন তাকে। রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা করেছিলেন, তবে হারমারের শিকার হয়ে বিদায় নেন তিনিও। 

এক পাশে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন তিনে নামা ওয়াশিংটন সুন্দর। তবে তার ইনিংসের ইতি ঘটে মার্করামের শিকার বনে। 

উইকেট পড়ে যাচ্ছে দেখে প্রতি আক্রমণ করতে চেয়েছিলেন অক্ষর পাটেল। কেশভ মহারাজের বলে দুই ছক্কা আর এক চার মেরে বসেছিলেন। তবে সেই ওভারেই তিনি বিদায় নেন টেম্বা বাভুমার হাতে ক্যাচ নিয়ে। পরের বলে মোহাম্মদ সিরাজ ক্যাচ দেন স্লিপে। আর তাতেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল মোটে ১৫৯ রান, যশপ্রীত বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট। জবাবে ভারত লিড নিতে পারে মোটে ৩০ রানের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তুললে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য দাঁড়ায়। 

তৃতীয় ইনিংস শেষে লক্ষ্যটাকে ছোটই মনে হচ্ছিল স্বাগতিকদের সামনে। তবে সেটাও তারা তাড়া করতে পারল না, ৯৩ রানে অলআউট হয়ে তারা ম্যাচটা হারল ৩০ রানে। এর ফলে দেশের মাটিতে শেষ চার টেস্টে হারের তেঁতো স্বাদ নিতে হলো ভারতকে।



শেয়ার করুন