<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৫৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জয়পুরহাটে কেক কাটার মাধ্যমে দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
রিফাত হোসেন মেশকাতঃ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
জয়পুরহাটে কেক কাটার মাধ্যমে  দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


জয়পুরহাটে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায়, পাঁচবিবি  উপজেলা মডেল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মো.খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও এনটিভি অনলাইন করসপন্ডেট মনোয়ার হোসেনের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এছাড়াও ভোরের চেতনা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম মওলা, ক্রাইম রিপোর্টার আব্দুর রব,জাগরণী টিভি অনলাইন প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক প্রভাতের আলো জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বদরুদ্দোজা সবুজ, দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজা, দৈনিক পথে প্রান্তরে জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক ঘোষণা ক্রাইম রিপোর্টার আবু হানিফ,দৈনিক জনতার খবর উপজেলা প্রতিনিধি সাইদার ইসলাম উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গনমাধ্যম সেক্টরে দৈনিক ভোরের চেতনা পত্রিকা সত্য,বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

আজকের এই শুভ জন্মদিনে পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও শুভকামনা করেন।


আগামীতে দেশের সকল স্থানে আরো সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে জাতীয় দৈনিক ভোরের চেতনা আরো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।



শেয়ার করুন