<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:৫৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান


ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা এখন তার দখলে।

আজ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেছে তার।

কাতারের দোহাতে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে ফেলেছে ৫৪ বল হাতে রেখে। 

প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহান ঝড়ের। দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা। এরপর থেকে পাওয়ারপ্লের প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি। 

শুরুর ৬ ওভার শেষেই বাংলাদেশের রান ছিল ১০৭। সবচেয়ে ‘খারাপ’ ওভার থেকেও রান এসেছে ১৩। 

গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন ৩২ বলে সেঞ্চুরি। এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন। ৩১ বলে রান ছিল তার ৯৬, তবে পরের ৪ রান নিতে তিনি খেলেন আরও ৪ বল।

তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান। যে কোনো ধরনের ক্রিকেটে এটিই এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের, ২০২০ সালে তিনি ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা গড়েছিলেন।



শেয়ার করুন