<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ঈশ্বরদীতে মহিলা জামায়াত কর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
ঈশ্বরদীতে মহিলা জামায়াত কর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন


পাবনার ঈশ্বরদীতে মহিলা জামায়াতের কর্মীদের মারধর ও লাঞ্ছনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী’র মহিলা বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়ন জামায়াত অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা বিভাগের সেক্রেটারি মোছা. খালেদা রহমান।


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকালে সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদারপাড়ায় জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের কর্মী শামিম মহলদার অতর্কিতভাবে মহিলা জামায়াতের কর্মীদের ওপর হামলা চালায়। এতে কর্মী সম্পাসহ কয়েকজন আহত হন এবং তাদের লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি।


মোছা. খালেদা রহমান সন্ত্রাসী শামিম মহলদারকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করতে গিয়েও এ ধরনের হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সম্পাসহ মহিলা জামায়াতের কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও সেখানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।



শেয়ার করুন