<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:৪৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। 

 

সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে- এ বিষয়ে ইসির মনোভাব কী, চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা? 

 

জবাবে সিইসি বলেন, আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।

 

নাসির উদ্দিন আরও বলেন, আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তব্যটা শুনি নাই। এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না। 



শেয়ার করুন