<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৫৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা


বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার হকি ম্যাচের শুরুতেই বিপত্তি। খেলা শুরু হওয়ার মাত্র চার মিনিটে বাংলাদেশের বক্সে বল দখলের লড়াইয়ে পাকিস্তানের খেলোয়াড়ের স্টিক রোমান সরকারে মাথায় লাগে।

সঙ্গে সঙ্গে রক্ত বের হতে থাকে। স্ট্রেচারে করে রোমান সরকারকে টার্ফ থেকে নেওয়া হয়। স্টেডিয়ামে কর্তব্যরত চিকিৎসকরা ব্যান্ডেজ করে দেন। এরপরও রক্ত থামেনি। এজন্য রোমানকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। 

রোমান ব্যথা পাওয়ার পর অ্যাকশনে যায় পাকিস্তান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পাকিস্তান অধিনায়ক আহমেদ বাট।

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে বাংলাদেশ সমতা আনে। রকির বাড়ানো বলে হুজায়ফা রিভার্স হিটে জোরালো শটে গোল করেন। 

হকিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কোনো পয়েন্ট পায়নি। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের অফ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। তিন ম্যাচ সিরিজের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। 



শেয়ার করুন