<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১২:২৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ


বিনোদন জগতের টেলিভিশন নাটক ও সিনেমার একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ একের পর এক অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে অনেক দিন ক্যামেরা থেকে দূরে থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।  এর মধ্যেই হঠাৎ করে অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং তিনি করতে পারেননি। আপাতত স্থগিত রয়েছে। 

হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত হাসান মাসুদের আরোগ্য কামনা করছেন।

বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হাসান মাসুদ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।  

এদিকে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অভিনেতা হাসান মাসুদ বাংলাদেশ সামরিক একাডেমি (বিএমএ) থেকে কমিশন লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন এবং এরপর ক্যাপ্টেন পদে উন্নীত হন। পরে সামরিক চাকরি থেকে অবসরগ্রহণের পর সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৩ সাল থেকে তিনি অভিনয়জীবন শুরু হয়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র 'ব্যাচেলর'-এর মাধ্যমে হাসান মাসুদ সিনেমা জগতে প্রবেশ করেন এবং প্রথম অভিনয়েই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসেন। এরপর তিনি অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।



শেয়ার করুন