<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:১৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শুটিংয়ে ফিরলেন স্পর্শিয়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
শুটিংয়ে ফিরলেন স্পর্শিয়া


কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার মুখে অস্ত্রোপচারও করা হয়। অস্ত্রোপচারের পর কয়েক দিন বিশ্রামে থাকার পর এখন আবার কাজে ফিরেছেন তিনি।

মঙ্গলবার থেকে নতুন একটি শুটিংয়ে অংশ নিয়েছেন স্পর্শিয়া। জানা গেছে, তিনি একটি নতুন ওয়েব সিরিজের শুটিং করছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই এ প্রজেক্ট নিয়ে কথা বলা নিষেধ করা হয়েছে।

স্পর্শিয়া অসুস্থ থাকায় ওয়েব সিরিজটির শুটিং এত দিন বন্ধ ছিল। সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

অভিনেত্রী বলেন, ‘এমনিতেই আমি কম কাজ করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজটির গল্প ও প্রোডাকশন টিম সবদিক থেকেই ঠিকঠাক মনে হয়েছে, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যেই ঘোষণা আসবে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।’ 

২০১১ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন অর্চিতা স্পর্শিয়া। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনেই তিনি দর্শকের নজর কাড়েন। এরপর থেকে নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তিনি।

শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’ এবং তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন স্পর্শিয়া। পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তার অভিষেক ঘটেছে।



শেয়ার করুন