<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:৪৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামালায় ১২ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন। 

ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম... তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়। সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুস্তম মালিক বলেন, এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল, আইনজীবী এবং আশপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল। আমি গেটে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।



শেয়ার করুন