<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ব্রাজিলিয়ানদের কাছে জনপ্রিয় আর্জেন্টাইনের নাম
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
ব্রাজিলিয়ানদের কাছে জনপ্রিয়  আর্জেন্টাইনের নাম


ফুটবল পাগল জাতি হিসেবে পরিচিত ব্রাজিল। সেখানে অনেকেই প্রিয় ফুটবলারদের নাম অনুসারে সন্তানদের নাম রাখেন। তবে সম্প্রতি ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যান সংস্থা (আইবিজিই)-এর এক সমীক্ষা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নামের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা জুয়ান রোমান রিকেলমে। এমনকি বর্তমান তারকা নেইমারের নামের চেয়ে রিকেলমের নামে বেশি মানুষ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জনের নাম রাখা হয়েছে বোকা জুনিয়র্সের কিংবদন্তি রিকেলমের নামে। এদের গড় বয়স প্রায় ১২ বছর। ১৯৯০-এর দশকে রিকেলমের নামে মাত্র ২২৫ জনের নাম ছিল। তবে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১২,২২০ জনে পৌঁছায়। এই সময়েই রিকেলমে বোকা জুনিয়র্সের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

অন্যদিকে ব্রাজিলের বর্তমান সুপারস্টার নেইমারের নামে রয়েছেন ২,৪৪৩ জন, যাদের গড় বয়স ১১ বছর। নেইমার ২০০৯ সালে পেশাদার ফুটবল জীবন শুরু করার সময় এই সংখ্যা ১০০-এর কম ছিল। এছাড়াও, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামে আছেন মাত্র ৩৬৩ জন এবং কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে ১২৮ জন।



শেয়ার করুন