<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৫৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ঢাকায় আজ কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
ঢাকায় আজ  কর্মসূচি রয়েছে


রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

গুলশান চেয়ারপার্সন অফিসে দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচতলায় দুপুর আড়াইটায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বিকাল ৩টায় তাঁতী দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৩টায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই ঐক্যের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সকাল সাড়ে ১১টায় খুনি হাসিনার রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে জুলাই ঐক্য।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

• সন্ধ্যা ৬টা :  লো মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

এছাড়াও দুপুরে পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ রয়েছে।



শেয়ার করুন