<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিজিবির অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
বিজিবির অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১


কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়। 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে সোমবার রাতে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির) বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা ৯ কেজি, ৬৭ পিস ইয়াবা, প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি জব্দ করে। যার সিজার মূল্য ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এরই ধারাবাহিকতায়,অত্র ব্যাটালিয়নেরসদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করতে সক্ষম হয়। 




শেয়ার করুন