<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৬:১৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আশরাফুলকে নিয়ে যা বললেন অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
আশরাফুলকে নিয়ে যা বললেন অধিনায়ক


আগামীকাল থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শুরু হবে। দুই টেস্টের পর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আসন্ন এই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্য সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। স্বল্প সময়ের জন্য দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। 

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন টেকনিক্যাল বিষয় নিয়ে এক সিরিজে কাজ করা সম্ভব না হলেও অভিজ্ঞতা দিয়ে আশরাফুল অবদান রাখবেন।

শান্ত বলেন, খুবই এক্সাইটেড আমরা সবাই। উনার অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড।

এক সিরিজে দলের অনেক কিছু ঠিক করে ফেলা বা নিজের ছাপ ফেলা কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, তবে আমি যতদূর জানি উনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।

আশরাফুলের নিয়োগে সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে শান্ত বলেন, এগুলো নিয়ন্ত্রণের বাইরে। আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছুই হবে। একটু পর সংবাদ সম্মেলন শেষে কী হবে আমি জানি না। যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুক নিয়েই চিন্তা করি। কঠিন, তবে আমার মনে হয় নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা না করাই ভালো।



শেয়ার করুন