<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৫৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
২০২৬ সালে  সাধারণ ছুটি থাকবে


উপদেষ্টা পরিষদের সভার অনুমোদনের পর ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন।

রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।

যেসব তারিখে সাধারণ ছুটি থাকবে—

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস, ১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ২৮ মে ঈদুল আজহা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

এ ছাড়া চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ এপ্রিল শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ছুটি থাকবে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।এদিকে, সাধারণ ছুটির পাশাপাশি আগামী বছর নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সবমিলিয়ে আগামী বছর মোচ ২৮ দিন ছুটি থাকবে। তবে, এরমধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে। সাধারণ ছুটির মধ্যে ৭ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

এ ছাড়া চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।



শেয়ার করুন