<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:২৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৫
আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে


‘আইজাজ’ নামটা শুনলে পরের অংশে কি ‘চিমা’ পদবিটা মনে পড়ে আপনার? হতেই পারে! ২০১২ এশিয়া কাপে শিরোপা থেকে বাংলাদেশ ছিল ৯ রানের দূরত্বে, সেই পথটা শেষমেশ আগলে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের বোলার আইজাজ চিমা! বাংলাদেশকে শেষমেশ পুড়তে হয় অনন্ত আক্ষেপে, যে আক্ষেপ এখনো ঘোচানো যায়নি।

আরও এক ফাইনালে এক ‘আইজাজ’ পথ আগলে দাঁড়ালেন বাংলাদেশের। এবার অবশ্য মঞ্চটা এশিয়া কাপের মতো অত বড় নয়। হংকং ক্রিকেট সিক্সেসের ফাইনালে বাংলাদেশ হেরে বসেছে আইজাজ খানের কাছে। ২১ বলে ৮৫ রানের ইনিংস খেলে হংকংকে জিতিয়েছেন হংকং সিক্সেসের প্লেট ফাইনাল। 

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ১৩ বলে ৫১ রান করেন আকবর আলি। এছাড়াও আবু হায়দার রনি ৮ বলে ২৮ ও জিসান আলম ৭ বলে করেন ২৭ রান। তাতে বাংলাদেশ ৫ উইকেটে ১২০ রানের পুঁজি পায়।

জবাবে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। বাকি ৪ ব্যাটার মিলে করেছেন ৫ রান। তবে আইজাজের ৪০৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের ইনিংসই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 

ফিফটির পর এই টুর্নামেন্টে সব ব্যাটারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে শেষে ব্যাটার না থাকলে সেই ব্যাটারকে আবার ডেকে আনা হয়। শেষ ওভারে সেই আইজাজ ফিরে আসেন, দলের তখন ৩০ রান প্রয়োজন ছিল। তবে আকবর আলির এক ওভারে ৫ ছক্কায় তিনি তোলেন ৩২ রান, শেষ বলেও হাঁকান ছক্কা। আর তাতেই বাংলাদেশকে হারতে হয়, প্লেট ফাইনাল জেতে হংকং।



শেয়ার করুন