<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৫
আর দিল্লী নয়,  এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


এ বছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে। এ সময়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হত বাংলাদেশিদের। তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে, সুখবর শুনিয়েছে বেলজিয়াম।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বেলজিয়াম দূতাবাস ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপনমেন্ট নিয়ে নেওয়ার কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে অফিস। অ্যাপয়নমেন্ট নিতে যোগাযোগ করতে হবে এই লিংকে।

শেষ কয়েক মাসে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো। এরআগে, ঢাকাস্থ সুইডেন দূতাবাস ভিসার কার্যক্রম করত।



শেয়ার করুন