<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:৪৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


অরিজিতের কনসার্ট নিয়ে বিভ্রান্ত না হবার অনুরোধ আয়োজকদের
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৫
অরিজিতের কনসার্ট নিয়ে বিভ্রান্ত না হবার অনুরোধ আয়োজকদের


অরিজিৎ সিং, নাম বললে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বলিউড মিউজিকে তো একহাতে ছড়ি ঘোড়াচ্ছেনই; এ দেশেও তার জনপ্রিয়তা তুমুল। সম্প্রতি তার বাংলাদেশে আসা নিয়ে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যা নিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে বিভ্রান্তি।

আসলেই কি অরিজিৎ ঢাকায় কনসার্টে আসছেন, জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন। বিভিন্ন মাধ্যমে জানা যায়, ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে 'অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা' নামের কনসার্ট। সম্প্রতি এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানালেও ট্রিপল টাইম কমিউনিকেশনস'র এক কর্মকর্তা যমুনা টেলিভিশনকে জানান, সবকিছু এখনও খুবই প্রাথমিক পর্যায়ে। তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি। 

তিনি আরও জানান, ভারতের এই সঙ্গীত তারকার এজেন্টের সঙ্গে আয়োজকদের একাধিকবার যোগাযোগ হয়েছে। তবে এখনই কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু বাংলাদেশে আগামী কিছুদিন রাজনৈতিক ব্যস্ততা রয়েছে, সামনে আছে জাতীয় সংসদ নির্বাচন; তাই তার আগে কনসার্ট আয়োজনের পরিকল্পনা নেই। 

তবে, সম্ভাব্য সময় কবে? এমন প্রশ্নে আগামী বছরের শেষভাগ বিবেচনা করা হচ্ছে বলে জানান আয়োজকরা। এরআগে ২০১৬ সালে বাংলাদেশে কনসার্ট করে গেছেন অরিজিৎ। 

১৯৮৭ সালে জন্ম নেয়া এই শিল্পী খুব সাদামাটা জীবন-যাপন করেন। অনেকে তার স্কুটি চালিয়ে বেড়ানো বা সাধারণ স্কুলে বাচ্চাকে পড়ানো নিয়ে আলোচনা করেন। তবে, তাকে কোনো সিনেমায় গান করাতে হলে বা কোনো কনসার্টে আনতে হলে গুনতে হয় চড়া মূল্য। সিনেমায় একটি গান করতে তিনি নেন প্রায় ১০ লাখ আর কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি। 



শেয়ার করুন