<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:২৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


লাকসামের আড়াই বছরের শিশু অনু'র সন্ধান এখনো মিলেনি
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৫
লাকসামের আড়াই বছরের শিশু অনু'র সন্ধান এখনো মিলেনি


কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ থেকে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম অনু। শিশুটির বয়স আড়াই বছর। সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘নিখোঁজ’ মেয়েটির বাবা।

সোমবার (৫ মে) দুপুরে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া থেকে অনু নিখোঁজ হয়। নিখোঁজের পর দিশেহারা হয়ে পড়েছেন অনুর বাবা-মা। মেয়েটির বাবা মহিন উদ্দিন মজুমদার জানান, আমাদের বাড়ি আর ওর নানার বাড়ি কাছাকাছি হওয়ায় সব সময় যাতায়াত ছিল। প্রতিদিনের মত আজও আমরা ভেবেছিলাম অনু তার নানার বাড়িতে। কিন্তু আমি যখন দুপুরে বাড়িতে আসার পর ওর নানাও ওকে খুঁজতে আমাদের বাড়িতে আসে। এরপর থেকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়েকে। 


এ ঘটনায় লাকসাম থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়েছে। অনুর সন্ধান সহযোগিতা চেয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন।  



শেয়ার করুন