<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:২৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে দ্রব্যমূল্য কম
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে দ্রব্যমূল্য  কম


শ্রীলঙ্কায় জানুয়ারি মাসে ভোক্তা মূল্যসূচক ৪.০ শতাংশ হ্রাস পেয়েছে, যা ১৯৬০ সালের পর দেশটির সর্বোচ্চ মূল্যহ্রাস।গতকাল শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।  

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দক্ষিণ এশিয়ার দেশটি তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে। কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী পরপর পাঁচ মাসের মূল্যহ্রাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও মূল্যহ্রাস অব্যাহত থাকে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলংকা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। তখন শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯.৮ শতাংশে পৌঁছে এবং কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খরচের উল্লেখযোগ্য হ্রাস জানুয়ারিতে মূল্যহ্রাসের অন্যতম প্রধান কারণ। তবে কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫.০ শতাংশ হতে পারে।

২০২২ সালের অর্থনৈতিক ধসের পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২৯০ কোটি ডলার ঋণ নিশ্চিত করে। গত বছর নির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে তার পূর্বসূরির আলোচনায় চূড়ান্ত করা আইএমএফ পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা উচ্চ করহার ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটের মতো সংস্কারমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে।



শেয়ার করুন