<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি মোনায়েম মুন্না
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: যুবদল সভাপতি মোনায়েম মুন্না


জাতীয়তাবাদী যুবদলে শৃঙ্খলা ভঙ্গকারী ও গ্রুপিং সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।


সোমবার (২০ জানুয়ারি), রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।


যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, স্বৈরাচার তার দীর্ঘ বাহু প্রসারিত করে জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র-ফ্যাসিজম কায়েম করেছে- তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবারই নেতৃত্ব দিয়ে এসেছে। এ জন্য জিয়া পরিবারকে সীমাহীন ত্যাগও স্বীকার করতে হয়েছে। ১/১১ তিন উদ্দিনের কালো সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদণ্ডের স্পাইনাল কডের ক্ষতি করে তাঁকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। 


যুবদল সভাপতি মোনায়েম মুন্না আরও বলেন, সারাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে মজবুত ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তাঁর অবর্তমানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে সারাদেশে আজ দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, হিসেবেহীন জুলুম-নির্যাতন সহ্য করেছে বিএনপির নেতাকর্মীরা। শত নির্যাতন করেও কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের গর্বিত উত্তরাধিকার জনাব তারেক রহমানরহমানকে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম।


তিনি বলেন, ২৪'র গণঅভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। গতবছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এখনো ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। সে কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, মানুষের যে আশা-প্রত্যাশা, তা-পূরণে আমাদের কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। রাজনীতির অপর নাম হচ্ছে মানুষের সেবা করা। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হল মানুষের সেবা, তাদের কল্যাণে ব্রত থাকা। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিও এটাই। এ জাতির সকল সৌরভ আর গৌরবের নির্মাতা হল জিয়া পরিবার।


রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনির যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম মিলন এবং সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন খোকনসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




শেয়ার করুন